ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে করোনায় কৃষি কর্মকর্তার মৃত্যু, আক্রান্ত ৫৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৬৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীতে রফিক উল্যা নামের একজন কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি জেলার সোনাপুর এলাকার বাসিন্দা, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৭জন।
শনিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, ওই কৃষি কর্মকর্তার বাড়ী সোনাপুর হওয়ায় গত মঙ্গলবার তিনি সদরে নমুনা দিয়ে যান। বুধবার আসা রিপোর্টে উনার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ীতে মারা যান তিনি। এনিয়ে উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা ১০জন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলার সদরে ১০, সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ১০, সোনাইমুড়ীতে ৩, চাটখিলে ৪, সেনবাগে ৪, কোম্পানীগঞ্জে ১৩ ও কবিরহাট উপজেলায় ১১জনসহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৭জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৬৬জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬৭জনের, সুস্থ্য হয়েছেন ২৪৩৭ এবং আইসোলেশনে রয়েছেন ৯৬২জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে করোনায় কৃষি কর্মকর্তার মৃত্যু, আক্রান্ত ৫৭

আপডেট সময় : ১০:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০