ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সোনাইমুড়ীতে বাস চাপায় যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ১০৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ  
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও হ্যান্ডট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস চাপায় ঘটনাস্থলে হ্যান্ডট্রাক্টর চালক মো. সুজন (২৩) নিহত হয়েছেন। 
রবিবার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী প্রধান সড়কের আয়েশা পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার বগাদিয়া এলাকার হারিছ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের হ্যান্ডট্রাক্টর নিয়ে বগাদিয়া থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল সুজন। এসময় চৌমুহনী মুখি ‘উপকূল সার্ভিসের’ একটি যাত্রীবাহী বাস সুজনের ট্রাক্টরটিকে চাপা দিলে ট্রাক্টরটি ধুমড়েমুছড়ে গিয়ে বাস চাপা পড়ে সুজন নিহত হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাইমুড়ীতে বাস চাপায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০