ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

কবিরহাটে ৫ মাদক সেবীর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০ ১৪৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ  
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, মধ্য সুন্দলপুর গ্রামের রায়হান (৪০), রুহুল আমিন (৩৫), সুন্দলপুর গ্রামের নূর নবী (৫২), সাইফুল ইসলাম (২২) ও এনায়েতনগর এলাকার আব্দুল গফুর (৩০)।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সুন্দলপুর ইউনিয়নের বারী পুকুরপাড় এলাকার মা ডেকারেটরে উপজেলা ও থানা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই দোকান থেকে ইয়াবা সেবন অবস্থায় ৫জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আটককৃত ৫ইয়াবা সেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিরহাটে ৫ মাদক সেবীর কারাদণ্ড

আপডেট সময় : ০৪:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০