ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রোনালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৬৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক::

করোনাভাইরাসের কারণে গত দুই মাস পুরো ইতালি ছিল লকডাউনে। পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এ সুযোগে জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ফিরলেন ইতালিতে। কিন্তু এখনই তিনি অনুশীলনে নামতে পারছেন না। তার আগে এ তারকাকে থাকতে হচ্ছে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে।

লকডাউনের জন্য প্রাথমিক ভাবে রোনালদোর ইতালিতে ফেরার কথা ছিল ১৮ মে নাগাদ। তখনই সিরি ‘আ’-এর ক্লাবগুলোর অনুশীলন শুরু করার কথা ছিল। কিন্তু, ইতালির সরকার ইতিমধ্যে সিরি ‘আ’-এর দলগুলোকে অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছে। ফলে, জুভেন্টাস তাদের বিদেশি ফুটবলারদের ফেরার নির্দেশ দেয়। আর তাই পুর্তগাল থেকে রোনালদো ফিরেছেন তুরিনে।

এর আগে মায়ের অসুস্থতার জন্য গত মে মাসে ইতালি থেকে পুর্তগালে ফিরেছিলেন রোনালদো। গত দু’মাস সেখানেই ছিলেন তিনি। সেখান থেকেই প্রাইভেট জেটে সোমবার রাতের দিকে তুরিন বিমানবন্দরে পৌঁছন এ তারকা। কিন্তু করোনাভাইরাসের কারণে তাকে আপাতত সেখানে ১৪ দিনের জন্য থাকতে হবে কোয়ারেন্টাইনে। যা তার পরিবারকেও মানতে হচ্ছে।

করোনাভাইরাসের কালো থাবায় এরআগে জুভেন্টাসের তিন তারকা পড়েছিলেন। তারা হলেন, ড্যানিয়েলে রুগানি, ব্লেইসে মাতুইদি ও পাওলো দিবালা। এর মধ্যে মাতুইদি ও রুগানি সেরে উঠেছেন। কিন্তু দিবালা এখনও লড়ছেন করোনার বিরুদ্ধে। তাইতো ইতালির এ ক্লাবটি খেলোয়াড়দের সুরক্ষায় বেশ সতর্ক। আর তাই পর্তুগাল থেকে সেখানে ফেরায় রোনালদোকে আপাতত থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রোনালদো

আপডেট সময় : ১০:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০