ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে বাস চাপায় সিএনজি চালক সহ নিহত-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১০৩৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বাস চাপায় সিএনজি চালক মহি উদ্দিন ফকির (৩৮) ও কামাল উদ্দিন (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনায় গাড়ী দু’টি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের সালাহ উদ্দিনের ছেলে মহি উদ্দিন ফকির ও একই এলাকার কামাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জেলা শহর মাইজদী থেকে ‘সুগন্ধা দ্রুতযান সার্ভিসের’ একটি যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে রাত ৯টার দিকে বাসটি মাইজদী-চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনিজিটি বাসের নিছে ডুকে ধুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক মহি উদ্দিন ও রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী কামাল উদ্দিন মারা যান। অপর আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার ও গাড়ী দু’টি আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগমগঞ্জে বাস চাপায় সিএনজি চালক সহ নিহত-২

আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০