ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১৬২২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির তিন দিনের মাথায় সেটি আবার শিথিল করল দেশটি। ফলে বাংলাদেশসহ ২৩টি দেশের প্রবাসী ও পেশাদার পাসকার্ডধারীরা অভিবাসন বিভাগের অনুমতি নিয়ে এখন থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার বিকালে মালয়েশিয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর মালয়েশিয় সংবাদমাধ্যম দ্য স্টারের।

বৈশ্বিক করোনা মহামারির কারণে সেপ্টেম্বরের শুরুতে মালয়েশিয়া সরকার ২৩টি দেশের নাগরিককে দেশটিতে প্রবেশে নিধেষাজ্ঞা দেয়। ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু তিন দিন যেতে না যেতেই বৃহস্পতিবার বিকালে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব জানান, ‘প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের আবেদনের সঙ্গে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস অথবা সম্পর্কিত সংস্থা থেকে একটি সাপোর্ট লেটার থাকতে হবে।’

নতুন সিদ্ধান্ত অনুসারে মালয়েশিয়ায় স্থায়ী আবাসিকতার অনুমতিপ্রাপ্ত এবং দেশটির নাগরিকদের স্বামী বা স্ত্রীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা দেশটিতে প্রবেশ করতে পারলেও এখনই সেখান থেকে বের হতে পারবেন না। এছাড়া বিভিন্ন দেশের যেসব শিক্ষার্থী পাসধারী আক্রান্ত হয়েছে তারাও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন।

ইসমাইল সাবরি ইয়াকব বলেন, ‘উল্লিখিত সব ধরনের ক্যাটাগরির মানুষদের প্রবেশের আগে অবশ্যই অভিবাসন বিভাগের অনুমতি নিতে হবে।’তবে অভিবাসন বিভাগ নতুন শিক্ষার্থীদের পাস অনুমোদন করবেন না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

আপডেট সময় : ১১:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০