ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

হিলি স্হলবন্দরে ভারতীয় পেঁয়াজ রফতানি বন্ধ থাকায় বিপাকে আমদানিকারকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৩৮৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক, হিলি, (দিনাজপুর)

অভ্যান্তরিন সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষনা দিয়েছে ভারত সরকার। পূর্ব ঘোষনা না দিয়ে রপ্তানি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা।

এদিকে এই বন্দর দিয়ে সোমবার ও মঙ্গলবার পেঁয়াজ আমদানি না হওয়ায় দেশে প্রবেশের অপেক্ষায় ভারতে আটকা পড়েছে ২৫০-৩০০ পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক। এছাড়া আমদানির জন্য এলসি করা প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন
আমদানিকারকেরা।

বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকজন পাইকারদের অভিযোগ, বেশি দামে পেঁয়াজ বিক্রির আশায় অনেক আড়তদার তাদের আড়ত বন্ধ রেখেছেন। অনেক পাইকার পেঁয়াজ না নিয়ে ফিরে যাচ্ছেন।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাওয়ার খবরে বন্দরে প্রতি কেজিতে ৩০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৭০ থেকে ৭৫ টাকায়। গত রোববার ও সোমবার এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০টাকা।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, শুধুমাত্র হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা ১০ হাজার টনের মতো পেঁয়াজ আমদানি জন্য ভারতে এলসি করেছেন। যার বিপরীতে ২৫০-৩০০ ভারতীয় ট্রাক পেঁয়াজ নিয়ে ভারতে আটকা পড়েছে। এসব পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করতে না পারলে পেঁয়াজে পচন ধরে নষ্ট হবে। লোকসান গুনতে হবে তাদের। কিন্তু হঠাৎ করেই ভারত সরকার বন্যার কারণ দেখিয়ে তাদের অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। আমরা চাই আমাদের এলসি করা পেঁয়াজগুলি দেশে পাঠানো হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হিলি স্হলবন্দরে ভারতীয় পেঁয়াজ রফতানি বন্ধ থাকায় বিপাকে আমদানিকারকরা

আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০