ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

দূর্গা পূজায় ৩দিনের ছুটির দাবীতে হাতিয়ায় মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ৩৭৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

“যতমত তত পথ হিন্দু স্বার্থে একমত” এ স্লোগানকে সামনে রেখে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিনদিনের সরকারী ছুটির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হাতিয়া শাখার যুব ও ছাত্র মহাজোট।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট হাতিয়া শাখার সভাপতি ডা.ছোটন দাস, সহ সভাপতি জুয়েল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাসুদেব দাস প্রমূখ।

আয়োজকেরা জানান, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দুঃখের বিষয় পূজায় ৫দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারী ভাবে ১দিনের ছুটি থাকায় পরিবার পরিজনের সাথে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব হয়না। হিন্দু সম্প্রদায়ের তিন দিনের ছুটির দাবিটি আসন্ন দূর্গাপূজার আগেই প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে ঘোষণা করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দূর্গা পূজায় ৩দিনের ছুটির দাবীতে হাতিয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০