ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

সোনাইমুড়িতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ ২১৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে রেজা আহম্মদ অভি (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তার কাছ থেকে তিনটি পাইপগান ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজা আহম্মদ অভি ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো: আলমগীর হোসেনের নির্দেশনায় কালিকাপুর গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র ও একটি টিপ চাকুসহ সন্ত্রাসী রেজা আহম্মদ অভিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভির বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ থানায় একাধিক মামলা রয়েছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় ডিবির এসআই মো: জাকির হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত অভির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাইমুড়িতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০