ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনবাগে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ২৫৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে হীরাপুর গ্রামের বেপারী বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুসরাত জাহান মিম ওই বাড়ীর প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে। সে সেনবাগ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তার ছোট ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবির্তক হয় মিমের। এ ঘটনায় রাতে তার মা তাদের দুইজনকে বকাবকি করে। রাতের খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে মিমের ঘর থেকে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিমের লাশ দেখতে পায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভাইয়ের সাথে ঝগড়া, পড়া লেখায় ভালো না থাকায় মায়ের বকাবকি ও মানুষিক হতাশা থেকে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার সুইসাইড নোটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০