ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষকলীগ নেতার বাড়ী থেকে উদ্ধার হওয়া মর্টারসেল বিকল করা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ৩৯২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ 
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া মর্টারসেল বোমাটি বিকল করা হয়েছে। এর আগে উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের বাড়ী থেকে এলজি ও মর্টারশেল বোমাটি উদ্ধার করা হয়।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা ডিএমপির কাউন্টার টেরোরিজম বোম্ব ডিসপোজাল ইউনিটের ইন্সপেক্টর আজিজুল হক মিয়া পিপিএম, ইন্সপেক্টর আবুল বাশার পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় একটি খোলা মাঠে বোমাটি বিকল করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, গত ১৭ সেপ্টেম্বর র‌্যাব-১১ একটি দল ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নান্দিয়াপাড়া কবির হোসেনের বাড়ী থেকে একটি এলজি ও পরদিন তার বাড়ীর ছাদ থেকে বালু ভর্তি একটি বালতি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা হাফিজ উদ্দিন ও তার ভাতিজা বেলাল হোসেন কে আটক করা হয়। জিঙ্গাসাবাদে তারা ঘটনায় সংশ্লিষ্টতার কথা শিকার করে। অভিযুক্তদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে একটি  এবং পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে আরও একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কৃষকলীগ নেতার বাড়ী থেকে উদ্ধার হওয়া মর্টারসেল বিকল করা হয়েছে

আপডেট সময় : ০৯:৫২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০