ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

জুলেখা সন্তানদের ফিরে পেল ৪ বছর পর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ ৪১২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যাণে ৪ বছর পর শেরপুরের বুদ্ধি প্রতিবন্ধী জুলেখা ফিরে পেল তার সন্তানদের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সোলায়মান বাজারে চনখোলা পুলিশ ক্যাম্পের আই সি মো.জাহাঙ্গীর আলম, বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃদ্ধাকে তার সন্তানদের হাতে হস্তান্তর করা হয়।

ঐ সময় সুবর্ণচর উপজেলার সোলায়মান বাজারে বৃদ্ধা মা’কে ৪বছর পর খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জুলেখার ছেলে রফিকুল ইসলাম জানান,স্থানীয় সাংবাদিক ইউনুছ শিকদারের ব্যক্তিগত ফেইসবুক পোস্টে আমার মায়ের কথা লিখলে, বিভিন্ন গ্রুপে তা ভাইরাল হয়।

পোস্টটি শেরপুর পুলিশ সুপার ও শেরপুরের সাংবাদিকদের নজরে আসলে তারা খোঁজ নিয়ে দেখেন,মহিলাটি নখলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের আদর্শ গ্রামের মোস্তাহারের হারিয়ে যাওয়া মা। শেরপুরের দেশবার্তার সাংবাদিক জুয়েল রানা একাধিক অনলাইনে নিউজটি প্রকাশ করে। এভাবেই বৃদ্ধার সন্তানরা তাদের মায়ের খবর পায়।

উল্লেখ্য, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা মা ৪ বছর পূর্বে বাড়ী থেকে পথ হারিয়ে নোয়াখালীতে এসে পড়েন।পরবর্তীতে সুবর্ণচরের সোলায়মান বাজারে আশ্রয় নেন। ময়না টেলিকমের মালিক মো.মজনুর তত্ত্বাবধানে বৃদ্ধ মহিলাটি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জুলেখা সন্তানদের ফিরে পেল ৪ বছর পর

আপডেট সময় : ০৯:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০