ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

৫ টুকরো করে হত্যা, খন্ডিত আরও ৩টি অংশ উদ্ধার, থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ৪২৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে নুর জাহান বেগম (৫৭) নামে এক নারীকে ৫ টুকরো করে হত্যার ঘটনায় শরীরের খন্ডিত নিখোঁজ আরও তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত বুধবার, দুর্বৃত্তরা নৃশংসভাবে ওই নারীকে টুকরো টুকরো করে কেটে হত্যা করে বিভিন্ন স্থানে শরীরের অঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডের পিছনে একাধিক আবাধি ধান ক্ষেত থেকে শরীরে খন্ডিত নিখোঁজ অংশ গুলো উদ্ধার করে। উদ্ধারকৃত শরীরের অংশ গুলোর মধ্যে রয়েছে, গলা থেকে বুকের অংশ ও দু’টি পা। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার রাতে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। নিহত নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো গতকাল বিকেলে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে সকালে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খন্ডিত দুটি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডের পিছনে একটি ধান ক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক মহিলা বিকেলের দিকে ধান ক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে একটি টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে, আমি শনাক্ত করি এটি আমার মায়ের মরদেহ।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী আরও জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৫ টুকরো করে হত্যা, খন্ডিত আরও ৩টি অংশ উদ্ধার, থানায় মামলা

আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০