ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে

৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় সোনাগাজীতে আ.লীগ সভাপতি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৩৬৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ এলাকায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১২) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আ.লীগ সভাপতির বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত তমিজ উদ্দিন নয়নকে (৫০) গ্রেপ্তার করেছে। সে মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি।

পারিবারিক সূত্রে জানা যায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়ন তার বাড়ির সামনে একটি ফার্নিচার দোকানের ব্যবসায়ী। নির্যাতিত ছাত্রীর বাবা অভিযুক্ত নয়নের অধীনে কাঠুরের কাজ করে।

গত ১অক্টোবর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় নয়ন তার দোকানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনাটি কাউকে জানালে তাকেও তার পিতাকে হত্যার হুমকি দেয় নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী স্বচক্ষে দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধরও করেন। স্বামী-স্ত্রীর ঝগড়ায় এক কান দুই কান হতে হতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে বৃহস্পতিবার (৮অক্টোবর) রাত আটটার দিকে ওই স্কুল ছাত্রী তার পিতা-মাতার কাছে মুখ খুলে ঘটনার বর্ননা দেয়। বৃহস্পতিবার রাতেই ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সাইকুল আহমেদ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত মো. আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রাতেই তমিজ উদ্দিন নয়নকে একমাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। নয়ন নির্যাতিত ছাত্রীর সম্পর্কে জেঠা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় সোনাগাজীতে আ.লীগ সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০