ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ছাগলনাইয়ায় ৪বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আপন চাচাকে পুলিশে দিল স্বজনরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ৩০০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধি:

ফেনী ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার আপন চাচাক পুলিশে দিল স্বজনরা। চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে ভাতিজিকে ধর্ষণ করে আপন চাচা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ধর্ষক ইমনের স্বজনরা তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানান ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ।

পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক ইমন ফারুক বাদশার (২০) বিরুদ্ধে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থানায় মামলা দায়ের করা হয়। পরে শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলার বাদী নির্যাতনের শিকার শিশুটির মা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ধর্ষকের স্বজনরা সোনাগাজীতে পালিয়ে থাকা ইমন ফারুক বাদশাকে কৌশলে ছাগলনাইয়ায় ডেকে এনে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন জানান, শিশুটি নিজ বাড়িতে খেলা করার সময় তার আপন চাচা ইমন ফারুক বাদশা চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক বাদশা পালিয়ে যায়।

গুরুতর আহত শিশুটিকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ছাগলনাইয়ায় ৪বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আপন চাচাকে পুলিশে দিল স্বজনরা

আপডেট সময় : ০৪:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০