ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

দেলোয়ার ও কালাম কারাগারে, সুমনের ৪দিনের রিমান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ৪১০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন দেলুকে ৫টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্যাতন মামলার ৬নাম্বার আসামী সামছুদ্দিন সুমনের ৪দিনের রিমান্ড মঞ্জুর ও মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে দেলোয়ারকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

পিবিআই নোয়াখালী ইন্সেপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী বলেন, সকালে ধর্ষণ মামলার প্রধান আসামী দেলোয়ার, নির্যাতন, পর্নোগ্রাফি মামলার ৬নাম্বার আসামী সামছুদ্দিন সুমন ও গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩নং আমলী আদালতে হাজির করা হয়। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক দেলোয়ারকে ৫টি মামলায় শুনানি শেষে গ্রেপ্তার, নির্যাতন মামলায় সামছুদ্দিন সুমনের ৪দিনের রিমান্ড মঞ্জুর ও সোহগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এছাড়াও বিকালে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার রিমান্ড শেষে আসামী আবুল কালাম আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পর তাকেও কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আলতাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত সোহাগ মেম্বারের পক্ষে আদালতে কোন আইনজীবী না থাকায় সে নিজে নিজের জামিনের জন্য আবেদন করেন। এসময় তার জামিনের বিরোধিতা করেন তিনি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন।

প্রসঙ্গত, গত ২সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সাথে দেখা করতে তার বাবার বাড়ী একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারন করে। ৪অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশ ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ঘটনায় এ পর্যন্ত ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৭জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দেলোয়ার ও কালাম কারাগারে, সুমনের ৪দিনের রিমান্ড

আপডেট সময় : ০৪:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০