ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থেকে ২’হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ৪১২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অভিযান চালিয়ে মো আলী আহাম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২’হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে একজন মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড করালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আহাম্মদ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এসময় করালিয়া মামুন মার্কেটের মাওলানা হাফেজ উল্যার রকমারি স্টোরের সামনে থেকে ২’হাজার ইয়াবাসহ আলী আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি আবু হুসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ডিবির এসআই মো. জাকির হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আলী আহাম্মদ কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জ থেকে ২’হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০