ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

 বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন, সুমনকে কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ৬১০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
চাঞ্চল্যকর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে জয়কৃষ্ণপুর গ্রামের খাল পাড়ে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্ণোগ্রাফি মামলায় রিমান্ডে থাকা এজাহারভুক্ত ৬নং আসামী সামছুদ্দিন সুমনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত টর্চলাইটটি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালী পিবিআই ইন্সেপেক্টর মামনুর রশিদ পাটোয়ারী বলেন, রিমান্ড শেষে আসামী সুমনকে শনিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব একলাশপুর গ্রামের দরবেশ আলীর বাড়ীর তার বসত ঘর থেকে ঘটনার দিন ব্যবহৃত টর্চলাইটটি উদ্ধার করা হয়েছে। এরআগে গত বুধবার রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনী শহরের শান্তি নিকেতন এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ২সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সাথে দেখা করতে তার বাবার বাড়ী একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারন করে। ৪অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশ ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ঘটনায় এ পর্যন্ত ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন, সুমনকে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০