ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনবাগে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ১৯৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া এলাকার আব্দুল কাইয়ুম’র ছেলে শুভ (১৯), ছাতারপাইয়া বদর বাড়ির হাসান (১৯), আব্দুল হকের ছেলে রকি (২০)।

বুধবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগী গৃহবধূ মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে দুপুর পৌনে ২টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে, উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে পুলিশ তাদের আটক করে।

মামলা সূত্রে জানা যায়, গত (৯ অক্টোবর) রাতে বাড়ির ভিতর চাচাতো দেবর ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষকের সহযোগীরা ওই গৃহবধূকে ধর্ষকের পাশে বসিয়ে মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করে। পরে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে নির্যাতিতা গৃহবধূ ও তার স্বামীর কাছে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে ধর্ষক পারভেজ ও তার সাঙ্গপাঙ্গরা।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। মামলার আলোকে পুলিশ আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ৩

আপডেট সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০