ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

চাটখিলে অস্ত্রেরমুখে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ৩০৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ 
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়খলা ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে (২৯) ঘরে ঢুকে ধর্ষণ ও বিবস্ত্র করে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় মুজিবুল রহমান শরীফকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 
বুধবার দুপুরে নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তার করে। এরআগে ভোর ৫টার দিকে নোয়াখলা ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শরীফ একই এলাকার ওয়াতির বাড়ীর রফিকুল ইসলাম খোকনের ছেলে। ধর্ষক শরীফ চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগের দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি। সে এলাকার একজন চিহিৃত সন্ত্রাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারী তার শশুর বাড়ীতে দু’ছেলে-মেয়ে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়েছিলেন। বুধবার ভোরে শরীফ তার ঘরে ঢুকে তার হাত-মুখ চেপে ধরে ছোরা উচিঁয়ে হত্যার হুমকী দিয়ে গৃহবধূকে বিবস্ত্র করে। এসময় ধর্ষিতার ছেলে (৪) ও মেয়ে (১০) ঘুম ভেঙ্গে গেলে ধর্ষক শরীফ তাদেরকেও হত্যার হুমকী দিয়ে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর ওই নারীকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণ করে শরীফ। ধর্ষণের সময় তার মুখাবয়বে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ধর্ষণের পর নির্যাতিতা নারীকে বিবস্ত্র ও উলঙ্গ করে নিজের ব্যবহৃত মোবাইল দিয়ে ছবি ও ভিডিও চিত্র ধারণ করে নিয়ে যায় শরীফ। ঘটনায় দুপুরে ধর্ষিতা প্রবাসীর স্ত্রী তার দু’জন নিকট আত্মীয়কে নিয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসী শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ও ২২ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মারামরিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় ৮টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে অস্ত্রেরমুখে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০