ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

চাটখিলে কিশোরের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ৩৩২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নে এবার মিরাজ হোসেন (১৫) এক কিশোরের বিরুদ্ধে প্রতিবন্ধী এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই কিশোরকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
শনিবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম। অভিযুক্ত মিরাজ হোসেন পূর্ব করটখিল গ্রামের আমিন উল্যা মুন্সী বাড়ীর মনির হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১অক্টোবর বুধবার মামলার বাদী পারিবারিক কাজে বাড়ীর বাহিরে যান। এসময় তার বুদ্ধি প্রতিবন্ধী শিশু কন্যা (৯) ঘরে একা ছিল। ওইদিন বিকাল ৩টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে তাদের একই গ্রামের বখাটে মিরাজ শিশুটির ঘরে প্রবেশ করে। মিরাজ শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ঘরের পাশের সুপারি বাগানে নিয়ে যায়। ওইখানে শিশুটিকে মাটিতে শুয়ে বিবস্ত্র করে ধর্ষণ করে পালিয়ে যায় মিরাজ। বিকালের দিকে মামলার বাদী বাড়ীতে ফিরে তার মেয়েকে কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞাস করলে সে মিরাজের বিষয়টি তাকে জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে উদ্ধার করে শনিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে কিশোরের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০