ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রকে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ৩৭৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে মোহাম্মদ নাঈম হোসেন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রকে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন করেছে দূর্বৃত্তরা। কিশোরের পরিবারের অভিযোগ সুপারি চুরিতে বাঁধা দেওয়ায় অজ্ঞাত তিন কিশোর নাঈমকে পিছন থেকে চোখ-মুখ চেপে ধরে ব্লেড দিয়ে জখম করে। 
রবিবার সকালে পশ্চিম নরোত্তমপুর গ্রামের আবুল হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত নাঈম হোসেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় সালেহপুর দারুল উলুম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
আহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে এক কিশোরকে তাদের বাগানে সুপারি চুরি করতে দেখে বাধা দেয় নাঈম। এর একটুপর বাগানে থাকা অবস্থায় অজ্ঞাত তিন কিশোর পিছন থেকে  নাঈমের চোখ ও মুখ চেপে ধরে পাশের অন্য একটি বাগানে নিয়ে যায়। এসময় তারা নাঈমকে এলোপাতাড়ি মারতে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে জখম করলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর তার চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে গিয়ে নাঈমকে উদ্ধার করে মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, এ বিষয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রকে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন

আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০