ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

সুবর্ণচর ব্যবসায়ীকে হাতুড়ি পিটুনি, মেম্বারের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ৩১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনার ৫দিন পর মামলা নিয়েছে পুলিশ। চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিল উল্যাহকে (৪০) প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে আহত ব্যবসায়ীর বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চরজব্বার থানা এ মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত খলিল মেম্বারসহ সকল আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী জসিম উদ্দিন স্থানীয় পাঙ্খার বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় খলিল মেম্বার একটি মোটরসাইকেল যোগে এসে তার দাবীকৃত টাকার জন্য জসিমের সাথে বাকবির্তকে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেম্বার হাতুড়ি দিয়ে জসিমের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। আহত জসিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুবর্ণচর ব্যবসায়ীকে হাতুড়ি পিটুনি, মেম্বারের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০