ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ মামলায় কালামের স্বীকারোক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ৩০৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূকে ধর্ষণ মামলার দ্বিতীয় আসামী আবুল কালাম রিমান্ড শেষে আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এরআগে ধর্ষণ মামলায় তাকে ৪দিনে রিমান্ডে নিলে প্রথম দিনে সে নিজের অপরাধ স্বীকার করে।
সোমবার বিকালে কালামকে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পিবিআই ইন্সেপেক্টর সিরাজুল মোস্তফা জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামী আবুল কালামকে বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আমলী আদালত-১ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোয়েব উদ্দিন খান ১৬৪ধারায় কালামের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন।
প্রসঙ্গত, গত ২সেপ্টেম্বর রাতে ওইনারীর আগের স্বামী তার সাথে দেখা করতে তার বাবার বাড়ী একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারন করে। ৪অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশ ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এরআগে আবুল কালামের সহযোগিতায় গৃহবধূর বাড়ীতে ও বিলে নিয়ে নৌকার মধ্যে ওই গৃহবধূকে ধর্ষণ করে দেলোয়ার। গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, পর্ণোগ্রাফী ও ধর্ষণ মামলা তিনটি পিবিআই তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ মামলায় কালামের স্বীকারোক্তি

আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০