ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

সুবর্ণচর ব্যবসায়ীকে হাতুড়ি পিটুনি, সেই মেম্বার গ্রেপ্তার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১৭৬৭ বার পড়া হয়েছে

মেম্বার খলিল উল্যাহ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় অভিযুক্ত সেই মেম্বার খলিল উল্যাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর  ৪আসামি এখনো পলাতক রয়েছে।    
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঙ্খার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খলিল উল্যাহ ওই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। 
প্রসঙ্গত, প্রসঙ্গত, গত বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী জসিম উদ্দিন স্থানীয় পাঙ্খার বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় খলিল মেম্বার একটি মোটরসাইকেল যোগে এসে তার দাবীকৃত টাকার জন্য জসিমের সাথে বাকবির্তকে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেম্বার হাতুড়ি দিয়ে জসিমের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। আহত জসিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় গত বৃহস্পতিবার এ সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। অবশেষে ঘটনার ৫দিন পর মামলা নিয়েছিল পুলিশ। মামলায় মেম্বারসহ  ৫জনকে আসামি করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুবর্ণচর ব্যবসায়ীকে হাতুড়ি পিটুনি, সেই মেম্বার গ্রেপ্তার 

আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০