ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

সুবর্ণচরে পাঁচ টুকরো করে হত্যা, আরও একজনের স্বীকারোক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ৪৩৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামে নূর জাহানকে (৫৮) পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী কালাম প্রকাশ মামুন আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এনিয়ে ঘটনায় গ্রেপ্তারকৃত ৫আসামী জবানবন্দি দিয়েছে।
বুধবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দেয় মামুন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ইন্সেপেক্টর মো জাকির হোসেন জানান, আসামী কালাম, ইসমাঈল ও হামিদকে তিন দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান এর আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দেয় কালাম।
প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর বুধবার বিকালে সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝের বিভিন্ন ক্ষেত থেকে নূর জাহান নামের ওই গৃহবধূর ৫খন্ডিত লাশ উদ্ধার করা হয়। ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, হত্যাকান্ডে অংশগ্রহণকারীদের চিহিৃত করা, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে নামে। ঘটনায় নীরব, কসাই নূর ইসলাম, মৃত নারীর ছেলে হুমায়ন কবির, কালাম প্রকাশ মামুন, সুমন, হামিদ ও ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুবর্ণচরে পাঁচ টুকরো করে হত্যা, আরও একজনের স্বীকারোক্তি

আপডেট সময় : ০৯:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০