ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে মামিকে ধর্ষণ, ভাগ্নে কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ৪৮৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে আপন মামিকে ধর্ষণের ঘটনায় ভাগ্নেকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত নাজমুল আলম সোহান (১৬) সোনাইমুড়ীর কাইয়া গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. মোরশেদ আলমের ছেলে এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র । তবে তারা দীর্ঘদিন থেকে চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টায় আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার সকালে চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে সোহানকে আটক করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নির্যাতিতা গৃহবধূ গত বছরের (৪ ডিসেম্বর) বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপুর এলাকার আলাউদ্দিন ভিলার চতুর্থ তলায় বড় ননদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই সময় অভিযুক্ত সোহান তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করলে সে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী গৃহবধূ এক মাসের এক কন্যা শিশু কোলে নিয়ে বেগমগঞ্জ থানায় এসে অভিযুক্ত ভাগ্নেকে ওই শিশুর পিতা দাবি করলে পুলিশ এ ঘটনায় সোহানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে ওই গৃহবধূ অভিযুক্ত সোহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত সোহান নির্যাতিতা গৃহবধূর আপন বড় ননদের ছেলে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার আলোকে আসামি বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে মামিকে ধর্ষণ, ভাগ্নে কারাগারে

আপডেট সময় : ০৬:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০