ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

পিতার পরিকল্পনায় ছেলেকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার পিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ৬৫৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে মঈন উদ্দিন সাদ্দামকে (২৭) প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি মূল পরিকল্পনাকারী নিহতের পিতা মোস্তফা চৌধুরী (৫৫) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

গ্রেফতারকৃত মোস্তফা চৌধুরী, উপজেলার কাশিপুর মধ্য পাড়ার মৃত হাজী রঙ্গু মিয়ার ছেলে এবং নিহত সাদ্দামের পিতা।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) নোয়াখালী জেলা তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলামসহ সিআইডির একটি টিম সোনাইমুড়ী ছাতারপাইয়া এলাকা থেকে পলাতক মোস্তফা চৌধুরকে আটক করে। এর আগে সোনাইমুড়ি থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে মামলাটির দায়িত্ব থাকলেও তারা আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয়।

সিআইডি নোয়াখালী জেলা তদন্তকারী কর্মকর্তা পুঃপরিঃ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলার ঘটনা সংক্রান্তে আসামিকে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর মধ্যপাড়া গ্রামে সাদ্দামকে তার নিজ বাড়ির উঠানে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, তার নিজের পিতা মোস্তফা চৌধূরীর নির্দেশে বড় বোন কুলসুম আক্তার ধনি ও মা রায়হানা বেগম। এসময় তার আত্মচিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার, ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করে। তার শরীরের ৮০ ভাগ পুড়ে যাওয়ায় ২০ দিন সে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ে চিকিৎসাধীন অবস্থায় (১৩ নভেম্বও ২০১৮) ঢাকার একটি হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে। এঘটনায় পরদিন তার স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পিতার পরিকল্পনায় ছেলেকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার পিতা

আপডেট সময় : ০৯:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০