ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কবিরহাটে সিএনজি-হ্যান্ডটলি সংঘর্ষে নিহত-১, আহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ৫৩৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি ও হ্যান্ডটলির (টাক্টর) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে শাহিন আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠান বাড়ী সংলগ্ন বেঁড়ি বাঁধের ওপর এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহিন আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজি যোগে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর নিজ বাড়ীতে যাচ্ছিলেন শাহিনসহ তিনজন। পথে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠান বাড়ী সংলগ্ন বেঁড়ি বাঁধের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডটলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শাহিন আক্তার নিহত ও চালকসহ আরও তিনজন আহত হন। আহত দুই যাত্রীর অবস্থা আংশকাজনক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে সিএনজি-হ্যান্ডটলি সংঘর্ষে নিহত-১, আহত-৩

আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০