ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

সুবর্ণচরে অস্ত্র বিক্রি করার সময় আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ৫৬৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নে অভিযান চালিয়ে শেখ ফরিদ (৩২) ও আইয়ুব নবী (৪২) নামের ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটককৃত দুইজন পাশ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গজারিয়া ইউনিয়নের নতুন বাজার চরআলগী এলাকার নূর ইসলাম মাঝির ছেলে শেখ ফরিদ ও একই উপজেলার চর পরগাছা ইউনিয়নের পূর্ব চর কলাখোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চরজুবলী ইউনিয়নের জিয়া উদ্দিন বাজার বেড়ি বাঁধ রামগতি-সুবর্ণচর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় লক্ষ্মীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দু’টি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আইয়ুব নবী ও শেখ ফরিদের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ঘটনায় হবিগঞ্জ সদর, রামগতি, হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আলোকে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে অস্ত্র বিক্রি করার সময় আটক ২

আপডেট সময় : ০৭:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০