ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাটখিলে খালে মিলল যুবকের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ৮৮১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে রবিউল হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজের মাছ ধরার ভেসাল জালের পাশে খালের মধ্যে পাওয়া যায় তার লাশ।

মঙ্গলবার সন্ধ্যায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রবিউল হোসেন ফাওড়া গ্রামের রহিম উদ্দিন মোল্লা বাড়ীর গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ীর পাশ্ববর্তী খালের মধ্যে থাকা তার মাছ ধরার ভেসাল জালে যায় রবিউল। এরপর রাতে আর বাড়ীতে ফিরে আসেনি সে। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন খালের মধ্যে ভেসাল জালের সাথে লেগে থাকা অবস্থায় রবিউলের লাশ দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন রবিউলের লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বিকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রবিউলের মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে খালে মিলল যুবকের লাশ

আপডেট সময় : ১১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০