ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পালালো বর! বন্ধ হলো বাল্যবিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ৬০৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে (১৬) এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে রাস্তা থেকে পালিয়েছে বর ও বরযাত্রী।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষণপুর গ্রামের তফাদার বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৭ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী বর্তমানে লেখাপড়া বন্ধ করে বাড়ীতে থাকতো। পারিবারিকভাবে পাশ্ববর্তী বদলকোর্ট ইউনিয়নে তার বিয়ে ঠিক করা হয়। বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য্য করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মোসা অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে যায় বর ও বরযাত্রীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবু সালে মোহাম্মদ মোসা বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা আলি আহম্মদকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একইসাথে ১৮বছরের আগে মেয়েকে বিয়ে দিবেনা না এ মর্মে পরিবারের কাছ থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পালালো বর! বন্ধ হলো বাল্যবিয়ে

আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০