ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

মোটরসাইকেল ও মোবাইল ফোন’সহ বেগমগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ৩৯২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় সাঁড়াশি অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাকিব চৌধুরী (১৯), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে শহিদুল ইসলাম পাভেল (১৯), দুলাল মিয়ার ছেলে জাকের হোসেন সাগর (২০), গণিপুর এলাকার হারুনুর রশিদের ছেলে সজিব হোসেন বাবর (২০) ও একই এলাকার মোমিন মানিকের ছেলে তানভীর আহম্মদ সিয়াম (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় পৃথক স্থান থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী পাভেল, বাবর ও সাগরের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মোটরসাইকেল ও মোবাইল ফোন’সহ বেগমগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০