ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ৫৮৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় চতুর্থ শ্রেণীর পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্র জাহিদুল হাসান সিয়াম (১০)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইয়াকুব আলীর বাড়ীর আবু তাহের খোকনের ছেলে এবং স্থানীয় শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সিয়াম রবিবার বিকালের দিকে বাড়ির সামনে খেলাদুলারত অবস্থায় দ্রুত গতির ব্যাটারি চালিত অটোরিকসা তাকে চাপা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, এ ব্যপারে রিকসা চালকের বিরুদ্ধে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:৪২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০