ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ৫৬১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একাধিক ফেইক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বামনী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রটানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের পর রোববার রাত ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের নুর হোসেন ম্যানশন থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত, শাহদাত হোসেন সোহাগ (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের নুর ম্যানশনের মৃত নুর হোসেন ওরপে শহীদ উল্যাহ মাষ্টারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ক্ষুব্দ হয়ে অভিযুক্ত সোহাগ ফেসবুকে দীর্ঘদিন থেকে তার আপন চাচাতো বোনের স্বামী প্রভাষক আব্দুল আউয়াল এবং তার পরিবার সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে হয়রানি করে আসছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা নেওয়া হয়েছে। মামলার আলোকে আসামি সোহাগকে গ্রেফতার করা হয় এবং তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে আটক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার-১

আপডেট সময় : ০৬:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০