ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীতে হাসপাতাল সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ৫৫১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকায় ইসলামী হাসপাতালকে রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশ প্রদান করার পরও কার্যক্রম চালিয়ে যাওয়ায় জেলা সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সৌরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের প্রধান ফটকে তালা লাগিয়ে হাসপাতালটি সিলগালা করে দেয়।

এর আগে, সোমবার ইসলামী হাসপাতালে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্য জনবল না থাকা ও অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতে মালিকপক্ষের একরামুল মোমেনিন, শাব্বির আহমেদ ও পুলক নন্দী নামে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়।

মেডিক্যাল অফিসার ডা. সৌরভ জানান, হাসপাতালটির লাইসেন্স না থাকায় হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু হাসপাতালটি তাদের কার্যক্রম বন্ধ না করায় জেলা সিভিল সার্জনের নির্দেশে মঙ্গলবার দুপুরে সিলগালা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীতে হাসপাতাল সিলগালা

আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০