ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

সুধারামে ৮৮০ ইয়াবাসহ আটক-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ৪৭৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুধারাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৮৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার বিকাল পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব জাফরপুর গ্রামের আবু তাহেরের ছেলে শরীফ হোসেন (২৮) ও সদর উপজেলার কালিতারা এলাকার জসিম উদ্দিনের ছেলে ফয়সাল (২৫)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টার দিকে কালিতারা বাজারে অভিযান চালায় সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক। এসময় ওইবাজার থেকে ১০পিস ইয়াবাসহ ফয়সালকে আটক করা হয়। আটককৃত ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।

এরআগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালায় সুধারাম মডেল থানার এসআই আল মাহমুদ শরীফ। অভিযানকালে উদয় সাধুরহাট বাজার এলাকা থেকে মাদক কারবারি শরীফকে ৮৭০পিস ইয়াবাসহ আটক করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শরীফকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামী ফয়সালকে রবিবার কারাগারে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুধারামে ৮৮০ ইয়াবাসহ আটক-২

আপডেট সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০