ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ২২৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কালিতারা মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে আতিক উল্যাহ (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত আতিক উল্যাহ কালিতারা মহব্বতপুর এলাকার মন্নাফ মিয়ার বাড়ীর মৃত সামছুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টার দিকে সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুকের নেতৃত্বে মন্নাফ মিয়ার বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় আতিক উল্যার ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারি আতিক উল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০