ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে প্রতিপক্ষের হামলায় সেই আহত ব্যক্তির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ২২৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বিদ্যুতের খুঁটি বসানোর জায়গাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন পাটোয়ারী (৭৫) মারা গেছেন। ঘটনার পর থেকে আহত দেলোয়ার ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

সোমবার সন্ধ্যায় আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার। নিহত দেলোয়ার হোসেন পাটোয়ারী গাবুয়া এলাকার মুরাদুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীর পাশে বিদ্যুতের খুঁটি বসানোর জায়গা নিয়ে গত ২৩নভেম্বর দেলোয়ার হোসেনের সাথে তার প্রতিবেশী নূর মোহাম্মদ তোতা, আরমান ও শাহেদসহ কয়েকজনের সাথে বাকবির্তকের ঘটনা ঘটে। বাকবির্তকের এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তারা দেলোয়ার হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে আশংকাজনক অবস্থায় দোলোয়ারকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। রবিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান দেলোয়ার হোসেন।

ওসি কামরুজ্জামান সিকদার জানান, দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় তার ছেলে বাদী হয়ে গত ২৭ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে প্রতিপক্ষের হামলায় সেই আহত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০