ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতিয়ায় কয়েলের আগুনে ছয় দোকান ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১৫৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৬টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার চৌমুহনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে চৌমুহনী বাজারের বেশির ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। রাত তিনটার দিকে বাজারের ফরিদ বেডিং হাউজ থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারে থাকা ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে অবগত করে। খবর পেয়ে হাতিয়া স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফরিদ বেডিং হাউজ, মর্জিনা ক্লথ স্টোর, আল আমিন ভারাইটিজ স্টোর, ইয়াছিন স্টোর, আনোয়ার ইলেট্টনিকসহ ছয়টি দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। এতে অন্তত বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলো থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় কয়েলের আগুনে ছয় দোকান ছাই

আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০