ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

অন্তঃসত্ত্বাসহ সড়ক দূর্ঘটনায় চাটখিলে নিহত-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ৩৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ডটাক্ট্ররের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুলতানা আক্তার (১৯) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও ইদ্রিস মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনায় সালেহা আক্তার (৬০) নামের আরও এক নারী আহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ১১নং পোলের গোড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুলতানা আক্তার উপজেলার পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী এবং ইদ্রিস মিয়া একই এলাকার আব্দুল আজিজের ছেলে। আহত সালেহা আক্তার একই এলাকার মনির হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে শ্বশুর বাড়ী থেকে বাবার বাড়ী ১০গরিয়ায় আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ী থেকে বের হন। তাদের বহনকারী রিকশাটি রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ডটাক্ট্রর রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হন গৃহবধূর মা সালেহা আক্তার।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ডটাক্ট্ররটি আটক করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অন্তঃসত্ত্বাসহ সড়ক দূর্ঘটনায় চাটখিলে নিহত-২

আপডেট সময় : ০৪:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০