ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ৩৫৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নে রিয়াদ হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সামছুল আলম সামু (৪০) নামের এক সন্ত্রাসী। হত্যার উদ্দেশ্যে সামু এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

সোমবার সকাল ১০টার দিকে পুরোস্তমপুর গ্রামের হামিদ মুন্সি বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ হোসেন ওই বাড়ীর মাওলানা মোহাম্মদ উল্যার ছেলে।

আহত ব্যবসায়ী অভিযোগ করে বলেন, স্থানীয় সোমপাড়া বাজারে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার সকালে আমি দোকানে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হই। বাড়ীর সামনে আসলে আমাদের বাড়ীর শফিক উল্যার ছেলে সামছুল আলম সামু আমাকে উদ্দেশ্যে করে অকর্থভাষায় গালমন্দ করে। এসময় কেন আমাকে গালমন্দ করা হচ্ছে জানতে চাইলে সামু তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ধারালো দা বের করে আমার ঘাড়ে কোপ দিতে চাইলে আমি বাম হাত দিয়ে তার প্রতিহত করলে হাত কেটে যায়। হাতে রক্তক্ষরণ শুরু হলে আমি মাটিতে পড়ে যায়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সামু। তাকে হত্যার উদ্দেশ্যে সামু এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিয়াদ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক বিরোধ ও পুর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০