ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর

সেনবাগে খালে মিলল কিশোরের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ ৪২৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশের খাল থেকে মো. শাকিল (১৭) নামের এক নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল পেশায় একজন টোকাই ছিল।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের ছমিরমুন্সিরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাকিল বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট কলোনি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫-১৬ বছর আগে বরিশাল থেকে এসে বাবা-মা এর সাথে বেগমগঞ্জের জমিদারহাট কলোনিতে থাকতো শাকিল। পেশায় টোকাই হওয়ায় বস্তা নিয়ে বিভিন্ন এলাকা গুরে বোতলসহ অনান্য পুরাতন জিনিসপত্র কুড়াতো। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে কলোনি থেকে বের হয়ে যায় শাকিল। দিন গিয়ে রাত হলেও শাকিল আর কলোনিতে ফিরে আসেনি। মঙ্গলবার সকালে অন্য টোকাইরা ছমিরমুন্সিরহাট খালের ভিতর শাকিলের লাশ ভাসতে দেখে। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবগত করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মা বলছে শাকিল এপিলেপসি বা মৃগী রোগে আক্রান্ত ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাল পাড়ে পুরনো জিনিস কুড়াতে গিয়ে পানিতে পড়ে শাকিলের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে খালে মিলল কিশোরের লাশ

আপডেট সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০