সংবাদ শিরোনাম ::
ভূমিহীন পুনর্বাসনের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ৫৪৬৬ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষীকি উপলক্ষে প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি ভ‚মিহীন পুনর্বাসনের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে ধর্মপুরে পাকা ঘরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ও ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু ।
নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুই কক্ষ বিশিষ্ট মোট ৩২টি পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।














