কবিরহাটে সেতু মন্ত্রীর পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে শীতকালীন উপহার বিতরণ
- আপডেট সময় : ১১:১০:২২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ৬৭২১ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবির হাট উপজেলার সকল ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে শীত কালীন উপহার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকালে কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির হাট উপজেলা ইমাম, মোয়াজ্জিন কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবির হাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, কবির হাট থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাটইয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ধানসিড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, চাপরাশিরহাট ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন টিটু, ধানশালিক ইউপি চেয়ারম্যান ইয়াকুব নবী সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মি।
পরে ১৫ শত ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।



















