ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

বেগমগঞ্জে পলিথিন কারখানার জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ৫৮৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানা থেকে ৭৯০কেজি পলিথিন রোল, বিপুল পরিমান পলিথিন ও উৎপাদন কাজে ব্যবহৃত দানা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি। অভিযানে সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক তানজির তারেক ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে ‘ভাই ভাই প্লাস্টিক’কে ১লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পলিথিন, রোল ও তৈরির দানা। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে পলিথিন কারখানার জরিমানা

আপডেট সময় : ০৯:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১