ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই, আহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ৫১৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজের একটি মিনি ট্রাক ছিনতাই এর ঘটনা ঘটেছে। ৬-৭জনের সংঘবদ্ধ ওই ছিনতাইকারীদের হামলায় আলী হোসেন (৬০) নামের এক প্রহরী (নাইটগার্ড) আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে রঞ্জনবিবি বাজার এলাকার মুজিব সড়কে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটির পরিচালক রায়হানুল আমিন জানান, তিনি ওরিয়ন গ্যাস কোম্পানীর পরিবেশক। প্রতিদিনেরমত উনার মিনি ট্রাক Eicher-1075 Model, নোয়াখালী ড-১১০৫০০ এর চালক নূর নবী গাড়ীটি নিয়ে তার বাসার সামনে রঞ্জনবিবি বাজার এলাকার মুজিব সড়কে রাখেন। রাত ২টার দিকে ৬-৭জনের একদল ছিনতাইকারী বাসার প্রহরী আলী হোসেনকে মারধর করে হাত-পা বেঁধে রেখে গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়। গাড়ীতে ১২, ১৫ ও ৩৫কেজি ওজনের গ্যাস ভর্তি ২৬০টি সিলিন্ডার ছিল। যার বাজার মূল্য প্রায় ৬লাখ টাকা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের লিখিত অভিযোগ দিতে বলেছে। পরবর্তীতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই, আহত-১

আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১