ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে

সরকারি ঘর পাবে ৮৫৫ গৃহহীন পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ২৯২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

আশ্রয়হীন পরিবারকে পুর্নবাসন প্রকল্পেল আওতায় নোয়াখালীতে আগামী ১৭ মার্চের মধ্যে সরকারিভাবে ঘর পেতে যাচ্ছে ৮৫৫টি পরিবার। প্রধানমন্ত্রীর ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রতিশ্রুতির অংশ হিসেবে এ ঘর প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, প্রথম দফায় আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ১৫০টি ঘর হস্তান্তর করা হবে। এ ছাড়া ওই দিন হাতিয়ার মন্নান নগরে ৯৪৫ পরিবারের জন্য নির্মিত একটি বড় আশ্রয়ণ প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট আরো ৭০৫টি ঘর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর আগেই হস্তান্তর করা হবে।

তিনি জানান, ঘরগুলো নির্মাণে যাতে করে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি না হয়, সে জন্য প্রত্যেক উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ তদারকি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সরকারি ঘর পাবে ৮৫৫ গৃহহীন পরিবার

আপডেট সময় : ০৮:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১