ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৮০ হাজার ছাড়ালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৬১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক:

চীনের উহান শহরে উৎপত্তি নভেল করোনাভাইরাসে পাঁচ মাসে বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়ালো। একদিনে বিশ্বে নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৪৮ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজারের বেশি মানুষ। এ নিয়ে সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়ালো। এছাড়া বিশ্বে করোনা থেকে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪১ হাজারের মানুষ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনে নতুন করে ১ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়ালো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন। শনিবার (৯ মে) নিউইয়র্কে নতুন করে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজারের ও বেশি। এছাড়া নিউজার্সিতে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে । এই প্রকোপের মধ্যেও দেশটির একাধিক রাজ্যে লকডাউন শিথিলের কথা ভাবছে সরকার।

ইউরোপের দেশ ইতালিতে একদিনে আরও ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিেেত মোট মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষের। মোট আাক্রান্ত ২ লাখ ১৮ হাজার ২৬৪ জন।

ইউরোপের আরেক দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৭৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৭৮ জনের।

এদিকে, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮০ জন। গত একমাসের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে কম মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৩১০ জন। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৭৬ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ফিরেছে সাড়ে ৫৬ হাজারেরও বেশি মানুষ।

জার্মানিতে মৃতের হার একেবারে কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় মাত্র ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৭১ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়েছে ১ লাখ ৪৩ হাজরেরও বেশি মানুষ।
অপরদিকে, যুক্তরাজ্যে করোনায় একদিনে আরও ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপের পরেই করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে ব্রাজিলে। গেল ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৬৬৪জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। আক্রান্ত ১ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। সম্প্রতি সময়ে অধিক প্রাণহানিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে।

এছাড়া, মেক্সিকোতে ১৯৯, ভারতে ১১৬ রাশিয়ায় ১০৪ এবং পেরুতে ১০০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৮০ হাজার ছাড়ালো

আপডেট সময় : ০৫:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০