ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সেতুমন্ত্রীর ভাই মির্জার বিরুদ্ধে নোয়াখালীতে হেফাজতের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ২৫১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্দ্যোগে মাইজদী জেলা জামে মসজিদের সামনে এ কর্মসূচী পালিত হয়।

জেলা আমির মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব কাচেনি, জেলা নায়েবে আমির মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ ও মাওলানা রুহুল আমিন চৌধুরী।

বক্তাগণ বলেন, গত ১০ ফেব্রুয়ারি বুধবার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার মাহফিলে গিয়ে বক্তা মাওলানা মুফতি ইউনুছ ও মাওলানা হানিফকে শারীরিক ভাবে লাঞ্চিত করে আবদুল কাদের মির্জা। পরে কোন কারণ ছাড়াই তাদের পুলিশে সোপর্দ করে ওই রাতেই ছাত্রলীগের এক নেতাকে দিয়ে আটককৃত মাওলানাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। একই সাথে ওই মাদ্রাসাটিও বন্ধ করে দেন মির্জা।

বক্তারা মির্জা কাদেরকে অবিলম্বে ওলামা, ইসলাম বিদ্বেষী, অশালিন বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেন। এছাড়াও কোম্পানীগঞ্জের বন্ধ মাদরাসাটি খুলে দিয়ে জনতার কাতারে আসার আহ্বান করেন। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখে আগামীতে তার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করার হুশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেতুমন্ত্রীর ভাই মির্জার বিরুদ্ধে নোয়াখালীতে হেফাজতের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১